শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নতুনদের শক্তি আর প্রবীণদের মেধা দিয়ে দেশ পরিচালনা করতে হবে: কাদের

অনলাইন ডেস্ক  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,কেউ ঘরের মধ্যে ঘর বানাবেন না। কমিটি করার সময় কেউ পকেট কমিটি করবেন না। ত্যাগীদের মূল্যায়ন না করলে দল ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া শুধু প্রবীণদের দিয়ে আওয়ামী লীগের কমিটি হবে না। নতুন ও প্রবীণদের নিয়ে কমিটি হবে। নতুনদের শক্তি আর প্রবীণদের মেধা দিয়ে দেশ পরিচালনা করতে হবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষে আওয়ামী লীগকে আগাছা,পরগাছামুক্ত করা হবে।

বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি কোনো হাইব্রিড, বসন্তের কোকিলরা আওয়ামী লীগের নেতা হতে পারবেন না। আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগীরাই নেতা হবেন।

ওবায়দুল কাদের বলেন,কোনও অপশক্তিকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা, তারাই বাংলাদেশ চালাবে। বিএনপিকে নিয়ে বিচলিত হবেন না। তারা নির্বাচনেও ফেল, আন্দোলনেও ফেল, শুধু নালিশে ফার্স্ট। এটা এখন নালিশ পার্টি। এরা দেশের মানুষের কাছে নালিশ করে না। বিদেশিদের কাছে নালিশ করে আমাদের দেশকে ছোট করে।

পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ভবেন্দ্রনাথ বিশ্বাসকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আয়নাল হোসেন শেখকে ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৫ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ।