সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৫
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

করোনাভাইরাস: ভুটানে সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক  দক্ষিণ এশিয়ায় এবার ভুটানেও হানা দিয়েছে নভেল করোনাভাইরাস। শুক্রবার দেশটিতে প্রথমবার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর পরপরই সতর্কতামূলকভাবে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৯ বছর বয়সী ওই করোনা রোগী মার্কিন নাগরিক। তিনি গত ২ মার্চ ভারত থেকে বিমানযোগে ভুটান পৌঁছান। শুক্রবার তার শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। তাকে থিম্পুর একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভুটান সরকার আগামী দুই সপ্তাহের জন্য সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। একই সঙ্গে, দেশটিতে অন্তত দু’সপ্তাহের জন্য বেশ কয়েকটি স্কুল বন্ধ ও আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করা হয়েছে।

এদিকে, ভারতের রাজধানী নয়া দিল্লিতে থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণ করা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জন। এছাড়া পাকিস্তানে পাঁচজন এবং আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯৮ হাজার মানুষ, প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৮৩ জন। আর ৫৫ হাজার ১৮৯ জন কোভিড-১৯ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

সূত্র: রয়টার্স