সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৩০

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমানদের একটি অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তবে এই হামলায় তার কোন ক্ষতি হয়নি। এদিকে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস)। গত বছরেও একই অনুষ্ঠানে হামলা চালিয়েছিল আইএস।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুই হামলাকারী নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ।

গত শনিবার তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির পর এটি আফগানিস্তানে বড় হামলার ঘটনা। যদিও ওই শান্তি চুক্তিতে ইসলামিক স্টেটের কোন সম্পৃক্ততা ছিল না।