সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

মার্কিন প্রধান কর্মকর্তাকে অব্যাহতি

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ( প্রধান কর্মকর্তা) মিক মুলভেনিকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় এমনটি জানান।

মিক মুলভেনির পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নর্থ ক্যারোলিনা রাজ্যের আইন প্রণেতা মার্ক মিডৌস। আর মিক মুলভেনি নর্দার্ন আয়ারল্যান্ডের মার্কিন বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্রাম্পের অভিশংসনের বিচার চলার সময় বিতর্কিত ছিলেন মার্কিন ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিক মুলভেনি । অভিযোগ ছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে চাপ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

গত বছরের অক্টোবরে হোয়াই হাউজে একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুলভেনি বলেন, আমরা সবসময় এগুলো করি। পরে অবশ্য মুলভেনি একটি লিখিত বক্তব্যে তার কথার আলাদা ব্যখ্যা দেন। তবে টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প জানিয়েছেন, মিক মুলভেনি অসাধারণভাবে তার দায়িত্ব পালন করেছেন।