সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৫
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

ভারতে গোমূত্র-গোবর বিক্রি করায় ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস প্রতিরোধে গোমূত্র-গোবর বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিলেন ভারতের হুগলির ডানকুনির ব্যবসায়ী শেখ মামুদ আলি।

তবে শেষ পর্যন্ত ভারতীয় পুলিশ সোমবার তাকে আটক করেছে। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

করোনা প্রতিরোধে গোবর, গোমূত্র বিক্রি নিয়ে রীতিমত পেশাদারি ভঙ্গিতে ব্যবসা শুরু করেন ব্যবসায়ী শেখ মামুদ। আর এই খবর প্রচারিত হয় ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মামুদ গাই গরুর মূত্র ৪০০ টাকা প্রতি লিটার, বকনার ৫০০ টাকা প্রতি লিটার দরে বিক্রি করছেন। সেইসঙ্গে গোবরও ৫০০ টাকা কেজি।

এছাড়া কাগজে ইংরেজি, বাংলায় লিখে টাঙিয়ে দিয়েছিলেনন, তার এই গোমূত্র, গোময় করোনা সারানোর মহৌষধ।