শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৮
শিরোনাম :
দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চীনে হু হু করে বাড়ছে ডিভোর্স

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চীনে হু হু করে বাড়ছে ডিভোর্সের সংখ্যা।

একটানা বেশি সময় একসঙ্গে আইসোলশনে থাকার কারণে এই বিচ্ছেদের ঘটনা ঘটছে।

চীনা গণমাধ্যমের বরাতে দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে এ পর্যন্ত ৩০০ মানুষের ডিভোর্স রেকর্ড করা হয়েছে চীনে। তরুণ প্রজন্মের মধ্যে এ তালাকের হার সবচেয়ে বেশি।

শিনচুয়ান প্রদেশের বিবাহ রেজিস্ট্রি পরিচালকের দেয়া তথ্য মতে, গেলো কয়েকদিনের ব্যবধানে চীনে অস্বাভাবিক হারে বেড়েছে ডিভোর্সের সংখ্যা। করোনা আতঙ্কে সারাদিন বাড়িতে থাকছে মানুষ। এতে করে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। যা শেষ পর্যন্ত রুপ নিচ্ছে ডিভোর্সে।

প্রসঙ্গত নভেল করোনাভাইরাসের আঁতুড়ঘর চীন। গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে আজ এ ভাইরাস বিশ্বকে স্থবির করে দিয়েছে।

শুধু চীনেরই করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে অনেক আগেই।

ভাইরাসটি আতঙ্কে রূপ নিলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে চীন। আর এখন সেই চীনেই নেই করোনা আতঙ্ক। দেশটির ১৩টি প্রদেশে কভিড-১৯ কোনো রোগীর সন্ধান মেলেনি।