নিজস্ব প্রতিবেদক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল থেকে অভ্যন্তরীন সকল রুটের লঞ্চ যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই ঘোষণার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-বন্দর উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।
তিনি বলেন, বরিশাল নদী বন্দরসহ সববন্দর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সবধরনের যাত্রবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। প্রতিদিন রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ চলাচল করত তাও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ লঞ্চ চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে সরকার।