শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৬
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

ডেক্সরিপোর্ট  কুড়িগ্রাম জেলা শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, দুপুরে শহরের জিয়া বাজার এলাকায় একটি ট্রাক রিকশাসহ চালককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক সাইফুলের মৃত্যু হয়।