শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় কঠোর অবস্থানে প্রশাসন

কামরুজ্জামান শাহীন,ভোলা  প্রানঘাতী করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেণ্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থানে নৌবাহিনী ও জেলা প্রশাসন।

বৃহস্পতিবার(২এপ্রিল) সকাল থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের সাথে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা।
সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ী,ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করেন এবং পাশাপাশি সরকারের দেওয়া নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে মাইকিং করে তারা জানিয়ে দেন।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, প্রানঘাতী করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসাধারনকে হোক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে।

উল্লেখ্যঃ প্রানঘাতী করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে জেলা প্রশাসনের সাথে একযোগে কাজ জন্য চার প্লাটুর নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।