তজুমদ্দিন প্রতিনিধি কোভিড-১৯ করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীসেবা সংস্থার ২০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার ১ লা এপ্রিল বেলা ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলামের নিকট পল্লীসেবা সংস্থার অডিট অফিসার ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরুন কুমার দাস এ চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংবাদিক হেলাল উদ্দিন লিটন, সেলিম রেজা, কামাল উদ্দিন, আরিফ হোসেন প্রমুখ।