শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩১
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

করোনা প্রতিরোধে পাটগ্রাম উপজেলা চত্বরে হ্যান্ড ওয়াশ বেসিন নির্মাণ

কামরান হাবিব,রংপুর  করোনা ভাইরাস (COVID-19)এর সংক্রমণ রোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলীর নির্দেশনায় প্রতিটি বিভাগীয় শহরে ০৮ টি, জেলা শহর পর্যায়ে ০৫ টি ও উপজেলা পর্যায়ে ০১ টি করে Hand Wash basin নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়

তারই ধারাবাহিকতাই পাটগ্রাম উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো: আতিকুর রহমান এর তদারকিতে পাটগ্রাম উপজেলা চত্বরে নির্মিত হয় Hand Wash basin। যার সুফল ইতিমধ্যে গণমানুষের মাঝে পৌছে গেছে।

এছাড়াও চলমান প্রেক্ষাপটে করোনা প্রতিরোধ ও আতঙ্কিত মানুষের প্রতি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুরক্ষিত থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা এবং সরকার ঘোষিত সিদ্ধান্তের বহিঃপ্রকাশের বাস্তব নিদর্শন এটি।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বলেন এই হ্যান্ড ওয়াশ বেসিনটি উপজেলা চত্বরের এমন একটি লোকেশনে নির্মাণ করা হয়েছে যার সুফল এখানে আগত সকল মানুষের জন্য নিশ্চিত হবে। আমারা করোনা ভাইরাস প্রতিরোধে সকল পেশা শ্রেণীর মানুষকে সচেতন করছি এবং তাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করছি। আমি চলমান বাস্তবতায় সকলের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা কামনা করছি। অপরদিকে উপকার ভোগীগন সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই