বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪৯
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড পুড়ে গেছে ৮ টি বাড়ি

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,ফুলবাড়ী (কুড়িগ্রাম)  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামে পৃথক দুটি অগ্নিকান্ডে ৮ টি বাড়ি পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে এ অগ্নিকান্ডের ঘচনা ঘটে। রাত সাড়ে ৭ টার দিকে সৈয়দ আলীর গোয়াল ঘরে প্রথমে আগুন লাগে। পরে দ্রুত তার বাড়িসহ পার্শ্ববর্তী ফাতেমা বেগমের বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। সৈয়দ আলীর বাড়ির আগুন নেভানোর পরে একই গ্রামে তার জামাই আব্দুস ছালামের বাড়িতেও আগুন লাগে।

এ ঘটনায় ছালামের বাড়িসহ ৬ টি বাড়ি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত সেখানকার আগুনও নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডের ঘটনায় ঘরবাড়ি ও গবাদিপশুসহ ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমন। ওই রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্হল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবাায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।