বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫৬
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

ভোলায় সরকারী আদেশ অমান্য করায় ১১জনকে জরিমানা

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় সরকারী আদেশ অমান্য করে রাস্তায় বের হওয়ায় ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছারা বিকাল ৫টার পর কাঁচা বাজার খোলা রাখায় তিনটি সবজীর দোকানের মালামাল জব্দ করে ৬ হাজার ৫শত টাকায় নিলাম বিক্রি করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোলার বোরহানউদ্দিন পৌরবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জন ও চরফ্যাসন উপজেলার ৩ জনকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, সরকারি আদেশ অমান্য করে হোম কোয়ারেন্টাইন থেকে কোন জরুরী কাজ ছাড়া রাস্তায় বের হওয়ায় ৯ জনকে জরিমানান করা হয়।

চরফ্যাসন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, সরকারী আদেশ অমান্য করে কোন জরুরী কাজ ছাড়া হোম কোয়ারেন্টাইন থেকে রাস্তায় বের হওয়ায় ৩ জনকে জরিমানা করা হয়। এছারা উপজেলার শশীভূষণে বিকাল ৫ টার পর কাঁচা বাজারে সবজীর দোকান খোলা রাখায় তিনটি দোকানে সকল সবজী জব্দ করে ৬ হাজার ৫শত টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।