অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। বর্তমানে দেশটির ৫৬টি অঙ্গরাজ্যে ৪ লাখ ৫৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২ হাজার ৮৫৭ জন।
দেশটির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ১ লাখ ৪২ হাজার ৩৮৪ জন। মারা গেছেন ৫ হাজার ৪৮৯ জন। এরপরের অবস্থানে রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪১৬ জন। মারা গেছেন ১ হাজার ২৩২ জন। মিশিগানে ১৮ হাজার ৯৭০ জন। ক্যালিফোর্নিয়ায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬২০ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। সুস্থ হযুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা উঠেছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।
সূত্র: ওয়ার্ল্ড মিটার