সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৩
শিরোনাম :
বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ

পরিবহন মালিকরাও প্রণোদনা চান

ডেক্সরিপোর্ট  প্রতিদিন ৫০০ কোটি টাকা ক্ষতি হয় পরিবহন সেক্টর বন্ধ থাকলে,দাবি করে এ সেক্টরে প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা।

বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ প্রণোদনা দাবি করে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের পরিবহন গত ২৬ মার্চ থেকে বন্ধ রয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ সব গাড়ি বন্ধ থাকবে। পরিবহন সেক্টরের ওপর লকডাউন আরোপ করায় দৈনিক ভিত্তিক মজুরির শ্রমিকরা কর্মহীন অবস্থায় আছে। এ সব শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবন-যাপন করছে। শ্রমিকদের প্রতি সাহায্যের হাত বাড়াতে স্ব-স্ব মালিকদের অনুরোধ জানানো হচ্ছে।

বিবৃতিতে পরিবহন বন্ধ থাকায় দৈনিক ৫০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এ বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এ সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য প্রণোদনা দিতে অনুরোধ জানানো হয়।