মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত

জ্বর-শ্বাসকষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  কুমিল্লার মুরাদনগর উপজেলার বলীঘর গ্রামে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত হয়ে রায়হান সরকার রাফি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) পার্শ্ববর্তী নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.মোশরাত ফারখান্দা জেবিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাফি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বলিঘর গ্রামের মো. মোখলেসুর রহমানের ছেলে। তিনি শ্রীকাইল সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি এবং পায়ের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে তিনি নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু ভর্তি হওয়ার আগেই তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়। কিন্তু গাড়িতে তোলার আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন,করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু সংবাদ পাওয়ার পর আমরা ওই বাড়ির আশেপাশের বাড়িগুলো লকডাউন করে রেখেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে রাফি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত সমস্যায় ভুগছিলেন। ছয়দিন আগে তার পা ভেঙে যায়।

রাফির বাবা মোখলেছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত নিউমোনিয়ায় অসুস্থ ছিল রাফি। বছর খানেক আগেও ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা করানো হয়। রাফি কাজ করতে গিয়ে বাম পা ভেঙে গেলে গ্রামের ডাক্তার দিয়ে প্লাস্টার করা হয়। ইনফেকশন হওয়ায় নবীনগরে সরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

ডা. মোশরাত ফারখান্দা জেবিন বলেন করোনাভাইরাসের একাধিক উপসর্গ তার মাঝে লক্ষ্য করেছি। বিশেষ করে শ্বাসকষ্ট ও জ্বর ছিল। তাই তার করোনা পরীক্ষার জন্য সব নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ।