বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাস্ক ছাড়া বেরিয়ে জরিমানা দিলেন নায়িকা তমা

বিনোদন ডেস্ক  সন্ধ্যার পর ঘরের বাহিরে থাকায় ও মাস্ক না পরায় জরিমানা দিতে হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে।সেই সাথে একটি মাস্ক উপহার হিসেবে পেয়েছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মৌচাক মোড়ে তাকে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে করোনা ভাইরাসের প্রকোপে প্রশাসনের এমন দায়িত্বশীলতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় অভিযান চালান ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। এসময় নির্দেশ ভেঙে বাহিরে বের হওয়ায় তমাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে তমা মির্জা বলেন, করোনা ভাইরাস নিয়ে একটি টেলিভিশনে প্রচারিত সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানের উপস্থাপনা করি আমি। গতকাল সেটি শুটিং ছিল। তবে শুটিং শেষ হতে হতে সন্ধ্যা সাড়ে ৬টা বাজে। এরপর বাসায় ফেরার পথে মৌচাকে পুলিশ আমার গাড়ি থামায়। এসময় আমার মুখে মাস্ক ছিল না।

এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা আমাকে ৫০০ টাকা জরিমানা করেন এবং একটি মাস্ক উপহারে হিসেবে দেন।

করোনা ভাইরাসের মধ্যে শুটিংয়ে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের সচেতনতা বিষয়ক একটি অনুষ্ঠান হওয়ায় আমি সেটির শুটিংয়ে অংশ নিচ্ছি। এটির সঙ্গে যুক্ত থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি।