স্পোর্টস ডেস্ক:দক্ষিণ আফিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফাফ ডু প্লেসিস। বাংলাদেশ সময় আজ রবিবার সাড়ে তিনটায় লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশ দলের জন্য সুসংবাদ হচ্ছে, ইনজুরির শঙ্কা কাটিয়ে খেলছেন তামিম ইকবাল। অন্যদিকে প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে একজন পেসার বেশি নিয়ে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না হাশিম আমলা। তার পরিবর্তে খেলছেন ডেভিড মিলার।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।