অনলাইন ডেস্ক প্রানঘাতী মহামারী প্রানঘাতী মহামারী করোনায় মৃত্যুর মিছিল থামছে।লাশের সারি দীর্ঘ হতে হতে পৃথিবীটাই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।করোনায় প্রাণহানি ২ লাখ ৪৪ হাজার ছাড়িয়ে গেছে।
কোভিড-১৯ এ প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখার আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল ১০ টা ৫০ মিনিটে করোনায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৭৮০জন।
প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৮৪ হাজার ৪৪৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ২১ লাখ ২৯ হাজার ৬৪১ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৮৫৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৮ হাজার ৮২২ জন সুস্থ হয়ে উঠেছেন।