শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিএনপির সাবেক সাংসদ শামছ উদ্দিন আহমদ আর নেই

ডেক্সরিপোর্ট  ময়মনসিংহের ফুলবাড়িয়া উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি সাবেক এমপি ইঞ্জি‌নিয়ার শামছ উদ্দিন আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, শুক্রবার (০৮ মে) বিকেল ৫টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার গ্রিনরোডের নিজের বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা হচ্ছে না। শুক্রবার রাতেই তার মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে। শনিবার জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শামছ উদ্দিন আহমদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় অবসরে গিয়ে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে ষষ্ঠ সংসদ ধানের শীষ নিয়ে ও অষ্টম সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়। গত সংসদ নির্বাচেনও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর পিতা মরহুম মৌলভী শাহাবুদ্দিন আহামদ সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।