শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:০০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

না ফেরার দেশে সুরের জাদুকর লিটল রিচার্ড

অনলাইন ডেস্ক  রক এন রোলের কিংবদন্তি গায়ক ও গীতিকার লিটল রিচার্ড না ফেরার দেশে চলে গেলেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। এই শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। বিটলস, দ্য রোলিং স্টোনস, বো ডিডলে এভারলি ব্রাদার্স, এলভিস প্রিসলি, এলটন জন, মিক জ্যাগার, ডেভিড বোওয়ি, রড স্টুয়ার্টসহ বিশ্ববিখ্যাত সংগীতশিল্পীরা তাঁকে দিয়ে প্রভাবিত।

বিবিসি জানিয়েছে, টেনেসির টালাহোমায় নিজ বাড়িতে তিনি মারা যাওয়ার সময় পাশে ছিলেন তার ভাই, বোন ও ছেলে ড্যানি পেনিম্যান।

রিচার্ডের সাবেক মুখপাত্র ডিক অ্যালেন জানান, টেনেসি রাজ্যের ন্যাশভিলে নিজের বাড়িতে মারা গেছেন। মৃত্যুর সময় এই শিল্পীর পাশে ছিলেন তার ভাই, বোন ও ছেলে ড্যানি পেনিম্যান। বিনোদনমূলক ওয়েবসাইট টিএমজিকে লিটল রিচার্ডের বেজ গিটারিস্ট চার্লস গ্লেন জানান, টানা দুই মাস ধরে অসুস্থ ছিলেন কিংবদন্তি এই শিল্পী।

১৯৮৬ সালে রক এন রোলের হল অব ফেমে স্থান পাওয়া এই শিল্পী ১৯৩২ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। তার মূল নাম রিচার্ড ওয়েন পেনিম্যান। ১৯৪৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গান করেছেন রিচার্ড। তার সবচেয়ে বিখ্যাত গান ‘গুড গলি মিস মলি’, ‘রিপ ইট আপ’, ‘টুটি ফ্রুটি’, ‘গুড গলি, মিস মলি’, ‘লং টল স্যালি’ প্রভৃতি। রক অ্যান্ড রোল হল অফ ফেমের প্রথম সদস্যদের একজন ছিলেন।