বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ২৪ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক  ভারতের উত্তর প্রদেশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোর ৩টার দিকে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন বহু শ্রমিক।

জানা গেছে, লকডাউনের মধ্যে আটকে পড়া শ্রমিকদের একটি দল বাড়ির উদ্দেশে রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিল। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আওরাইয়া জেলায় পৌঁছালে ওই শ্রমিকদের ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, হতাহতদের মধ্যে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেরও শ্রমিক রয়েছে।

এই ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের সব রকম চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এছাড়া এই দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে একটি বিস্তারিত রিপোর্টও জমা দিতে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।