রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় শরীরে রক্ত জমাট বেঁধে যায়

ডেক্সরিপোর্ট  মহামারি নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হওয়া রোগীদের এক-তৃতীয়াংশের শরীরে বিপজ্জনকভাবে রক্ত জমাট বাঁধতে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, রক্তের জমাট বাঁধা, যা ক্লট বা থ্রোম্বোসিস নামে পরিচিত, এটি করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর হার বাড়িয়েছে। খবর বিবিসির।

গত মার্চে যখন বিশ্বজুড়ে করোনা সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে। সেসময়ে থেকেই চিকিৎসকরা দেখেছেন, রোগীর শরীরে রক্তে ক্লট তৈরি হয়, তবে তা ধারণার চেয়েও অনেক বেশি। তাছাড়া কিছু রোগীর ফুসফুসে শত শত ক্ষুদ্র ক্লট দেখা গেছে।

চিকিৎসকরা বলছেন, ভাইরাসের সংক্রমণে দেহের গভীর শিরাগুলোতে থ্রোম্বোসিস তৈরি হয়, যা সাধারণত পায়ের শিরায় দেখা যায়। এভাবে রক্ত জমাট বেঁধে শিরার জায়গায় জায়গায় আটকে পড়ে কিংবা সেগুলো যদি টুকরো বা ক্ষুদ্র হয়ে ভেঙে ফুসফুসের দিকে যায়, তখন তা রক্ত চলাচলকে আটকে দিয়ে জীবন হুমকির মুখে ঠেলে দেয়।

এমনই একজন রোগী ছিলেন লন্ডনের শিল্পী ব্রায়ান ম্যাকক্লার। গত মাসে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, তিনি করোনা আক্রান্ত। শুধু তাই নয়, ভাইরাসের সংক্রমণে তার রক্তে জমাট বেঁধে গেছে।

তিনি বলেন, আমার ফুসফুসে স্ক্যান করে দেখা গেল তাতে রক্ত জমাট। আমাকে জানানো হলো, জীবন সংকটাপন্ন। তবে শেষপর্যন্ত চিকিৎসায় কিছুটা উন্নতি হয়েছে। আমি এখন বাসায় চিকিৎসাধীন আছি।

লন্ডনের কিংস কলেজ হাসপাতালের থ্রোম্বোসিস ও হেমোস্টেসিস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুপেন আর্য বলেন, গত কয়েক সপ্তাহের করোনা রোগীর বিপুল তথ্য ঘেটে আমরা নিশ্চিত হয়েছি; করোনার কারণে রক্তে থ্রোম্বোসিস তৈরি হয়েছে, যা একটি ভয়ানক সমস্যা। এটি বিশেষ করে করোনা রোগীর অবস্থা জটিল করে দেয়। চিকিৎসাকে জটিল করে দেয়। আমার ধারণা রক্ত জমাট ৩০ শতাংশ নয়, ইউরোপের অর্ধেক করোনা রোগীর ক্ষেত্রেই এটি ঘটছে। আর এতে মৃত্যুর হারও বেড়েছে।