রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  আম্ফানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়া, উত্তর ২৪ পরগনায় ১৭ জন ও হাওড়ায় ৭ জন প্রাণ হারিয়েছেন। এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় বিকেলে মুখ্যমন্ত্রী এ তথ্য দিয়েছেন জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আম্পানের কারণে ৭২ জনকে আমরা হারিয়েছি। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালা ধ্বংস হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। নিম্নাঞ্চলে বন্যা লেগে বিধ্বস্ত হয়ে গেছে। কর্তৃপক্ষ ত্রাণ তৎপরতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংকটের মধ্যেও।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সব হিসেব উল্টে গিয়েছে। কারও ভবিষ্যদ্বাণী মিলল না। পুরোটা বাংলার উপর দিয়ে গেল। করোনার জন্য অর্থনীতির অবস্থা শেষ। তারপর এই দুর্যোগ। কোনও রোজগার নেই। পুনর্গঠন করতে অনেক টাকা লাগবে।’

মুখ্যমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় আম্পানে যারা মারা গেছেন, তাদের পরিবারের জন্য আমি আড়াই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিচ্ছি।

এদিকে গতকাল কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে ট্রাফিক সিগন্যাল। কলকাতার অন্তত ১৮টি জায়গায় গাছ পড়ে গেছে। দিঘা, রামনগর, মন্দারমনি, কাঁথি, হলদিয়ার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। মন্দারমনিতে কয়েকটি হোটেলে জল ঢুকে গেছে।