মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

ব্রাজিলে করোনায় একদিনে ১১৮৮ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক  ব্রাজিল হচ্ছে ল্যাটিন আমেরিকায় করোনা ভাইরাস ছড়ানোর উৎপত্তি কেন্দ্র। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১ হাজার ১৮৮ জনের মৃত্যু ঘটায় সেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ২০ হাজার ৪৭ জনে দাঁড়ালো।

ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৩ লাখ ১০ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনা ভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।

এদিকে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ল্যাটিন আমেরিকার এ বিশাল দেশের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে লকডাউন তুলে নিতে চাপ দেয়ায় দেশটির ২৭ টি রাজ্য গভর্নরের অধিকাংশের সাথে তিনি সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন।

প্রেসিডেন্ট বোলসোনারো এ ভাইরাসকে একটি ‘সামান্য ফ্লু’র’ সাথে তুলনা করেছেন এবং দেশের অর্থনৈতিক ক্ষতি বন্ধে ফের কাজ শুরু করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

অপরদিকে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের ঘরে থাকার এবং জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে। দেশটিতে করোনাভাইরাস মোকাবেলায় এভাবে পাল্টাপাল্টি পদক্ষেপের ঘোষণা দেয়ায় বিষয়টি আদালতে গড়ালে আদালত রাজ্য ও স্থানীয় সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে সমর্থন দেয়। সূত্র: এএফপি