মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পঙ্গপালে আক্রান্ত দেশের জন্য বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ ঘোষণা

অনলাইন ডেস্ক  পঙ্গপালের আক্রমণের শিকার দেশের জন্য ঋণ ঘোষণা করেছে বিশ্বব্যাংক। প্রাথমিকভাবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ৫০ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৩শ কোটি টাকা। এই ঋণ খাদ্য সুরক্ষা সংরক্ষণ ও জীবিকা নির্বাহের জন্য ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াশিংটন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঙ্গপাল আক্রান্ত দেশগুলির জন্য জরুরি অর্থায়ন করে ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধারে সহায়তা করবে বিশ্বব্যাংক। পঙ্গপালের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করা হবে।

বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিচালক বোর্ড থেকে জরুরিভাবে অনুমোদিত হয়েছে। মূলত দরিদ্র ও দুর্বল কৃষক, পোষা প্রাণী এবং গ্রামীণ পরিবারগুলিকে পঙ্গপালের উপদ্রব থেকে রক্ষা করতেই এমন উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নগদ অর্থায়নসহ সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলিতে কৃষিক্ষেত্র এবং প্রাণিসম্পদ উত্পাদন ব্যবস্থা এবং গ্রামীণ জীবিকা নির্বাহের মধ্যমেয়াদী পুনরুদ্ধারে বিনিয়োগ করা হবে।

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে জিবুতি, ইথিওপিয়া, কেনিয়া এবং উগান্ডায় ১৬ কোটি ডলার অর্থায়নের প্যাকেজ রয়েছে। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, অনেক দেশের জন্য একই সঙ্গে পঙ্গপাল ও করোনার সঙ্গে লড়াই কষ্টের। এসব দেশে দ্বৈত সংকট দেখা দিয়েছে। বিশ্বের কিছু দরিদ্র ও সবচেয়ে দুর্বল মানুষকে আরও বেশি ঝুঁকিতে ফেলেছে।

২০২০ সালের মে মাসের প্রথমদিকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া জুড়ে ২৩টি দেশে পঙ্গপাল আক্রমণ করে। এসব দেশে পর্যায়ক্রমে স্বল্পসুদে ঋণের ঘোষণা দিল বিশ্বব্যাংক।