বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০২
শিরোনাম :
লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ

করাচিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ডেক্সরিপোর্ট  লাহোর থেকে করাচি যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান। শুক্রবার (২২ মে) দেশটির করাচি শহরে এক আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

বিমানটি আবাসন এলাকায় ভেঙ্গে পড়ায় অন্তত চারটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৮৩০৩ নম্বরের এ বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন স্ক্রু ছিলেন।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি এয়ারবার এ৩২০ মডেলের বিমান প্রায় ১০০ যাত্রী নিয়ে করাচিতে বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আব্দুল সত্তার এ দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। যাত্রীরা সবাই লাহোর থেকে করাচিতে যাচ্ছিলেন বলে জানান তিনি।

তবে এখনো হতাহতের কোনো খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। যাত্রীদের পূর্ণাঙ্গ বিবরণ জানার চেষ্টা চলছে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।