বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা, ৫২ মানবপাচারকারী গ্রেফতার

ডেক্সরিপোর্ট  লিবিয়ায় গত ২৮ মে ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ২৬টি মামলায় ৫২ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,২৬ বাংলাদেশির মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ মানবপাচারের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বাংলাদেশের প্রত্যেক মানুষের জীবনের মূল্য অপরিসীম এবং দেশে বা দেশের বাইরে বাংলাদেশের সম্মানিত কোনো নাগরিকের এমন মৃত্যুকে সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।

পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহের কমান্ডারদেরকে এ সংক্রান্তে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছিলেন আইজিপি। তার নির্দেশনায় পুলিশের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট ইউনিটসমূহ ব্যাপক তৎপরতা চালায়। মানবপাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থাকে।

এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত মোট ২৬ টি মামলায় ৫২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের সিআইডি, ডিএমপি ও র‌্যাবসহ অন্যান্য ইউনিট।