শুক্রবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৩৭
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

কাঁঠালিয়ায় মারধর করে টাকা ছিনতাই, থানায় মামলা

কাঁঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি  ঝালকাঠির কাঁঠালিয়ায় ছগির হোসেন হাওলাদার ও খাইরুল ইসলাম হাওলাদার নামের দুইজনকে পিটিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সারে ৮টার সময় উপজেলার বানাই গ্রামে। এঘটনায় আহত ছগির হোসেন হাওলাদার বাদী হয়ে গত শুক্রবার রাতে ৬জনকে আসামী করে থানায় একটি মামলা (মামলা নং-৭) দায়ের করেন।

মামলার বিবরণে জানাগেছে, মামলার বাদী ও বিবাদীরা একই এলাকার বাসিন্ধা। মামলার প্রধান আসামী আঃ খালেক হাওলাদার জমি বিক্রি করার কথা বলে বাদীর আপন ভাই হারুন অর রশীদের নিকট থেকে এক লক্ষ গ্রহন করে। দীর্ঘদিনেও জমি রেজিস্ট্রি না দেওয়ায় তাদের মধ্যে সর্ম্পকের অবনতি হয়। এনিয়ে স্থানীয় পর্যায় শালিস ব্যবস্থা হলে আসামীরা তা মানেনি।

ঘটনার দিন ও সময় মামলার বাদী ছগির হোসেন হাওলাদার ও তার ভাইয়ের ছেলে খাইরুল ইসলাম (৩৫) গরু কেনার জন্য ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের চৌকিদার বাড়ীতে যায়। গরু কিনতে না পেরে বাড়ী ফেরার পথে বানাই গ্রামের মহেন্দ্র সাজ্জাল বাড়ীর সামনে পৌছাইলে আসামীরা সাথে অচেনা আরো ৪/৫জন মিলে লাঠি ও চর্ট লাইট দিয়ে পিটিয়ে আহত করে তাদের সাথে থাকা নগদ এক লক্ষ ৯৭ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়।

থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।