মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম আর নেই

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. রেজাউল করিম হেলাল (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।

বুধবার রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, রেজাউল করিম দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

২০১৯ সনের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া এ আইনজীবী ১৯৯৫ সনের ১২ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সনদপ্রাপ্ত হন। পরে ১৯৯৭ সালের ৩ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।