মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৩
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নড়াইলে বক্সিং টুর্নামেন্ট ২০১৮-১৯ টুর্নামেন্টের এর উদ্বোধন

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে বক্সিং টুর্নামেন্ট -২০১৮-১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ ন‚র মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার বক্সিং পরিষদের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্টিত হচ্ছে।

উদ্বোধনী খেলায় ইমরান শেখ ১০-৬ পয়েন্টে ইমন শেখকে (৪৫ কেজি ওয়েট) এবং জিসান শেখ ৯-৪ পয়েন্টে এনায়েত মোল্যাকে (৫৪ কেজি ওয়েট) পরাজিত করে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এছাড়া জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি ও বক্সিং পরিষদের সভাপতি রওশান আরা কবির লিলির সভাপতিত্বে ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, বক্সিং পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়,

এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, পৌর কমিশনার মাহাবুর রহমান, আকতার মোল্যা, বুলু দাস, জাহাংগীর সেখসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা (পুরুষ-৩ টি গ্রুপ ও মহিলা -২ টি গ্রুপ)-মোট ৫ টি গ্রুপে পুরুষ-৩৯ ও মহিলা ৯ জনসহ জেলার মোট ৪৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।