সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সোলাইমানি হত্যায় ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরানের একটি  আদালত। সোমবার (২৯ জুন) এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর জানান, শুধু ট্রাম্প নয়, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে আরো অন্তত ৩০ মার্কিনির বিরুদ্ধে কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে। তিনি জানান ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য তদবির করছে ইরান।

এর মাত্র কয়েকমাস আগেই ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেইমানির গাড়িবহরে ড্রোন হামলা করে যুক্তরাষ্ট্র। বাগদাদ বিমানবন্দরের সামনের রাস্তায় সেই হামলায় নিহত হন জেনারেল কাশেম সোলাইমানি।

তবে ইন্টারপোলের রেড নোটিশ জারির করার সম্ভাবনা খুব কম। কারণ সংস্থাটির নির্দেশিকায় রাজনৈতিক প্রকৃতির কোনও হস্তক্ষেপ বা কর্মকাণ্ডে ইন্টারপোল জড়িত হতে পারবে না।