শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৩
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

পরিবারের পাঁচ সদস্যসহ চবির ভিসি করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ পরিবারের পাঁচ সদস্য এবং ২ জন কেয়ারটেকার মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিরা হলেন তার কন্যা এবং নাতি-নাতনিরা।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ পরিবারের পাঁচ সদস্য ও ২ জন কেয়ারটেকার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাংলোতে অবস্থান করছেন এবং সেখান থেকেই ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা নিচ্ছেন।

তিনি জানান, উপাচার্য ম্যাম শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে সিএমএইচের সঙ্গে আলোচনা হয়েছে, কোনো সমস্যা হলে সেখানে চিকিৎসা নেওয়া হবে।

এদিকে উপাচার্যের পিএসসহ বিশ্ববিদ্যালয়ের ১৫ কর্মচারী, কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে গত ৪ জুলাই থেকে ১৪ দিনের জন্য বিশ্ববিদ্যালয় লকডাউনে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

উল্লেখ্য, করোনা মহামারির প্রথম থেকে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মিটিং, কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ এবং করোনার নমুনা পরীক্ষায় ল্যাব নির্মাণসহ বিভিন্ন কাজ করে আসছেন।