বুধবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৪৭
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

স্বাস্থ্য অধিদপ্তরে বড় রদবদল

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর এবার স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে এ রদবদলের খবর পাওয়া গেছে।

করোনাকালে স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্নীতি রিজেন্ট ও জেকেজির ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় শীর্ষপর্যায় থেকে স্বাস্থ্য অধিদপ্তর সংস্কারের নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, কেবল পরিচালক (হাসপাতাল) নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা নিবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক সংগঠনের নেতারা বলছেন, করোনাকালে স্বাস্থ্য খাতের যে দৈন্যদশা ফুটে উঠেছে তাতে মহাপরিচালকের বিদায় নেয়াটা অবধারিতই ছিল। তবে মহাপরিচালক পদত্যাগ করার মধ্যেই স্বাস্থ্য খাতের দুর্নীতি শেষ হবে না। এর জন্য প্রয়োজন শুদ্ধি অভিযান।