শনিবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১২
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে ২ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেক্সরিপোর্ট  পটুয়াখালী জেলার বাউফলে ২ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেশবপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ওই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুমান তালুকদার (৩১) ও তার চাচাতো ভাই যুবলীগ কর্মী ইসরাতকে (২৫) রোববার সন্ধ্যায় কেশবপুর বাজারে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

তাদের দ্রুত উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত রুমান ও ইসরাত সম্পর্কে চাচাতো ভাই। কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকুর সঙ্গে কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুর বিরোধ দীর্ঘ দিনের।

দুই গ্রুপই স্থাণীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের সমর্থক।গত শুক্রবার কেশবপুর বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে রোববার যুবলীগ নেতা রুমান ও ইসরাতকে কুপিয়ে খুন করা হয় ।

বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি।