সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ট্রাম্প-বাইডেন দ্বিতীয় নির্বাচনী বিতর্ক বাতিল

অনলাইন ডেস্ক  আসন্ন মার্কিন নির্বাচনের আগে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন মধ্যে অনুষ্ঠেয় দ্বিতীয় নির্বাচনী বিতর্ক বাতিল করা হয়েছে।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার আমেরিকার নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর সিএনএনের।

এ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চূড়ান্ত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে।

মূলত এই বিতর্কটি ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প সেটা মানেননি। সে কারণেই এটি বাতিল করা হয়েছে। নির্বাচনী বিতর্কের নতুন তারিখ ২২ অক্টোবর। এই তারিখে বিতর্ক করতে ট্রাম্প ও বাইডেন রাজি হয়েছেন।

এ বিষয়ে কমিশন এক বার্তায় জানিয়েছে, আপাতত বোঝা যাচ্ছে ১৫ অক্টোবর কোনও নির্বাচনী বিতর্ক হচ্ছে না। অক্টোবরের ২২ তারিখ চূড়ান্ত নির্বাচনী বিতর্ক আয়োজনের প্রস্তুতি শুরু করবে সিপিডি।

প্রয়োজনী টেস্ট, মাস্ক ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি অন্যান্য প্রোটোকল মেনে ২২ অক্টোবর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে টেনেসি রাজ্যের নাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে। দুজন প্রার্থীই ২২ অক্টোবরের বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন।

কমিশন জানিয়েছে, নাশভিল বিতর্কটি ১৫ মিনিটের ছয়টি অংশে ভাগ করা হবে। প্রত্যেকটি অংশের বিষয় শিগগিরই জানিয়ে দেবেন মডারেটর ক্রিস্টেন ওয়াকার।