জেলা প্রতিনিধি:ভোলা জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৩.২৯ শতাংশ। পাসের হারের দিক থেকে বরিশাল বোর্ডেও মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভোলা জেলা।
বুধবার (১৭জুলাই) ফলাফল ঘোষণার পর বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানাগেছে,
জেলার ৭টি উপজেলার ৫৩টি কলেজ থেকে ৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ৬ হাজার ৩৮৪ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৩ হাজার ৬৬২ জন এবং মেয়ে ২ হাজার ৭৩৫ জন।
ভোলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। এদের মধ্যে ছেলে ৪০ জন এবং মেয়ে ৯৪ জন।