শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুগান্তকারী রায়: মাদক মামলার দণ্ডিত আসামি থাকবেন পরিবারের সঙ্গে

ডেক্সরিপোর্ট  মাদক মামলায় পাঁচ বছরের দণ্ডিত আসামিকে নিয়ে এক যুগান্তকারী রায় দিয়েছে হাইকোর্ট। আসামি মতি মাতবরকে জেলে না রেখে পরিবারের সঙ্গে থাকার রায় দেওয়া হয়।

আসামির করা রিভিশনের শুনানি নিয়ে রবিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ রায়টি দেন।

প্রবেশন আইনের অধীনে হাইকোর্ট বিভাগে এটিই প্রথম ও ঐতিহাসিক রায় বলে জানিয়েছেন আইনজীবীরা।

পরিবারের সঙ্গে থাকতে রায়ে কয়েকটি শর্ত বেধে দেয় আদালত। সেগুলো হলো- ৭৫ বছরের বৃদ্ধ মায়ের যত্ন নিতে হবে, মেয়ে-ছেলেদের লেখাপড়া চালিয়ে নিতে হবে, নির্ধারিত বয়সের আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এসব শর্ত না মানলে তাকে ফের কারাগারে যেতে হবে।

এছাড়া রায়ে আসামি মতি মাতবরকে দেড় বছর ধরে প্রবেশন অফিসারের অধীনে থাকার নির্দেশ দেয় আদালত।

২০১৫ সালের ২৩ নভেম্বর ঢাকার কোতোয়ালি থানায় মতি মাতবরের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা হয়। মতির কাছ থেকে ৪১১ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে এই মামলা হয়।

এরপর ২০১৭ সালের ৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিম আদালত তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ২০ মাস কারাভোগের পর হাইকোর্টে জামিন আবেদন করেন মতি।