সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:১১
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ফিলিস্তিনের পশ্চিমতীরে পম্পেওর বিতর্কিত সফর নিয়ে উত্তেজনা

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আপত্তি সত্ত্বেও জেরুজালেমকে শুধু ইসরাইলের রাজধানী বলে ‘স্বীকৃতি’ দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর তিন বছরের মাথায় বৃহস্পতিবার অবৈধ রাষ্ট্র ইসরাইলেরই অধিকৃত পশ্চিমতীরে ইহুদি বসতিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফিলিস্তিনিদের ক্ষোভে নতুন করে ঘি ঢাললেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর আনাদোলু।

এই প্রথম কোনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিতর্কিত পশ্চিমতীরে পা রাখলেন। সেখানে গিয়ে মাইক পম্পেও যা বললেন, তাতে আরও উত্তেজনা ছড়িয়েছে ফিলিস্তিনে।

সেখানে গিয়ে পম্পেও বললেন, পশ্চিমতীরে তৈরি হওয়া যে কোনও পণ্য ‘মেড ইন ইজরাইল’ হিসেবেই বিদেশে রফতানি হওয়া উচিত। কারণ এই ভূখণ্ড ইসরায়েলেরই অবিচ্ছেদ্য অংশ।

পম্পেও আরও বলেন, পশ্চিমতীরে ইসরাইলের বসতি সম্প্রসারণকেও আর আন্তর্জাতিক আইনলঙ্ঘন বলে মনে করবে না ওয়াশিংটন।

গত বছর নভেম্বরে ঠিক এমনটাই বলেছিলেন ট্রাম্প। তার পাঠানো পররাষ্ট্রমন্ত্রীর মুখে ফের সেই সুর শুনে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে ফিলিস্তিন ও আরব বিশ্বে।

এরপর সিরিয়ার কাছ থেকে দখল করা গোলান মালভূমিতেও আরেকটি অবৈধ ইহুদি বসতিতে সফর করেন পম্পেও। সিরিয়ার কাছ থেকে ১৯৬৭ সালে এই অংশটি জবরদখল করে ইসরাইল। গোলনকেও ইসরাইলের অংশ মনে করেন বলে জানান পম্পেও।