শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বিএনপি-জামায়াতের ইন্ধনে ভাস্কর্য ভাঙচুর করেছে হেফাজত: হানিফ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, হেফাজত নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের ইন্ধনে ভাস্কর্য ভাঙচুর করেছে।

রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আর বলা যায় না। তাদের নেত্রী খালেদা জিয়া হেফাজতের শাপলা চত্বর ঘেরাওয়ের দিন তাদের সমর্থন দিয়ে প্রমাণ করেছে তিনি ও তার দল এদের পৃষ্ঠপোষক।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেছে, তারা এ দেশকে বিশ্বাস করে না, এ দেশের সংবিধান বিশ্বাস করে না। এরা পাকিস্তানের পেত্মাতা। এটি বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেনি, তারা পুরো দেশের ওপর হামলা করেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, এমন কয়েকজনকে পুলিশ চিহ্নিত করেছে, তাদের যে কোনো সময় গ্রেফতার করা হবে।

হানিফ বলেন, এদেরকে যে কোনো মূল্যে রুখতে হবে। সারা দেশের মানুষকে সোচ্চার হতে হবে। এদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ অন্যরা।