বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৭
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি: সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা থেকে  এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৩জুলাই) সকাল পৌনে ১১ টার দিকে জালালাবাদ থানা পুলিশ গৃহবধুর নিজ গৃহে গলায় ওড়না পেছানো অবস্থায় মরদেহ উদ্ধার করে।
নিহতের নাম ওলি সরকার (২৬)।সে  পাঠানটুলা করের পাড়স্থ মোহনা – ২০ ব্লক-বি,  বাসার  ভাড়াটে রাতুল সরকারের স্ত্রী ।তাদের ৬ বছর  ও ২ মাস বয়সের  দু সন্তান রয়েছে। তিনি সুনামগঞ্জের মধ্যনগরের আছিমপুর গ্রামের মনর্জন তালুকদারে মেয়ে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর  স্বামী রাতুল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে  ৯ টার দিকে রাতুল সরকার তার  পাঠানটুলা করের পাড়াস্থ ভাড়াটিয়া বাসায় স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে জালালাবাদ থানা পুলিশ  এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহজনকভাবে স্বামী রাতুল সরকারকে পুলিশ আটক করেছে  বলে জানিয়েছেন জালালাবাদ থানার এস আই নাজমুল।