শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৫৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

সিরিয়ায় বাস হামলায় ৩৭ সৈন্য নিহতের দায় স্বীকার করেছে আইএস

অনলাইন ডেস্ক  সিরিয়ায় হামলায় প্রায় ৪০ সৈন্য নিহত হওয়ার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। দেশটির পূর্বাঞ্চলে একটি বাসে এ হামলা চালানোর এক দিন পর বৃহস্পতিবার তারা এ দায় স্বীকার করলো।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, মানবাধিকার বিষয়ক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে সরকারি সৈন্য লক্ষ্য করে এ হামলা চালায়। এতে ৩৭ সৈন্য নিহত হয়। তারা ছুটিতে বাড়ি যাচ্ছিল।

সংস্থাটি আরো জানায়, নিহতদের মধ্যে ৮ জন কর্মকর্তা রয়েছে। সেখানে হামলায় আরো ১২ সৈন্য আহত হয়। আইএসের প্রচারণা মাধ্যম ‘আমাক’ এর এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সরকারি সৈন্য পরিবহন করা একটি বাসে হামলা চালিয়েছে।

এদিকে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বুধবার এএফপি’কে বলেন, গত বছর আইএসের (আত্মস্বীকৃত) খিলাফতের পতনের পর থেকে এটি ছিল তাদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলার অন্যতম।