রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে পুলিশের অভিযানে ৩ লক্ষ টাকার জাল নোট সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে তিন লক্ষ টাকার জাল নোট সহ দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে।

আটক কৃতরা হলো হাবিবুর রহমান হাবিব (৫০) ও সুকান্ত বিশ্বাস(৩০) ।

রোববার দুপুরে বরিশাল নগরীর মহাশ্মশানের পাশ থেকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান পটুয়াখালী জেলার মোতালেব মোল্লার ছেলে এবং সুকান্ত বিশ্বাস গোপালগঞ্জ জেলার রনজিৎ কুমার বিশ্বাসের ছেলে।

সোমবার(১১ জানুয়ারী) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিষয়টি জানিয়েছেন।

এ সময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে কাউনিয়া থানাধীন বিসিক রোড এলাকায় জনৈক রফিকুল ইসলামের বাড়ীর সামনে কিছু লোক জাল টাকা ক্রয় বিক্রয় করার জন্য ঘোরা ঘুরি করছে।এ সময় ডিসি খাইরুল আলমের নির্দেশে এস আই মেহেদী হাসান,এ এস আই তসলিম ফুয়াদ,এ এস আই সাইফুল ইসলাম ও তাদের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও সুকান্ত বিশ্বাসকে আটক করে এ সময় হাবিবের কাছ থেকে দুইটি কাগজের প্যাকেটের মধ্যে থেকে ১ হাজার টাকার দুইটি এবং ৫শত টাকার দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। যাতে তিন লক্ষ টাকার জাল নোট রয়েছে।পরে সুকান্ত বিশ্বাসের কাছ থেকে পনের হাজার টাকার আসল নোট উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,আটক হাবিবুর রহমান জানায় গোপালগঞ্জ থেকে সুকান্ত বিশ্বাস উক্ত তিন লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকার জাল নোট পনেরো হাজার টাকায় কিনতে বরিশালে এসেছিল।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম জানান, আটক জাল টাকা গুলো কোথা থেকে কিভাবে এলো এবং বাকী দুই লক্ষ টাকা কার কাছে হস্তান্তর করা হবে এ বিষয়ে পুলিশের অভিযান চলমান থাকবে।

আটক কৃত দুই ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ ছগির হোসেন প্রমুখ।