সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:০৪
শিরোনাম :
পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

ভারতে কৃষি আইনে স্থগিতাদেশ

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার এবং কৃষক ইউনিয়নের মধ্যে আলোচনার মধ্যে যাতে কৃষি আইনের সমস্যার সমাধান করতে পারে এজন্য কমিটি তৈরি করা হয়েছে।

প্রধান বিচারক বলেছেন, পরবর্তী কোন ধরনের নির্দেশনা ছাড়া তিন কৃষি আইনে স্থগিতাদেশ।

এই কৃষি আইন নিয়ে দেশটিতে চলমান আন্দোলনের নিরসন ঘটাতে দেশটির সরকারের পক্ষ থেকে প্রায় আটবার কৃষক ইউনিয়নদের সঙ্গে আলোচনায় যায়। তবে কোন সূরহা হয়নি। এরই মধ্যে আদালতের এমন রায় এলো।

দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা এই সমস্যার সমাধানের জন্য সেরা উপায়ে চেষ্টা করেছি এবং এই কৃষি আইন বাতিলের শক্তি আমাদের ছিল।

প্রধান বিচারপতি আরও বলেছেন, এটা জীবন মরণের বিষয়। আমরা আইনের ব্যাপারে উদ্বিগ্ন। আমরা এই সমস্যা সমাধানের চেষ্টায় আছি।

দেশটিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নেয় হাজার হাজার কৃষক। সেই আন্দোলন ঠেকাতে শত শত ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এ নিয়ে দিল্লিতে থমথমে পরিস্থিতি বিরাজ করে।