অনলাইন ডেস্ক চীনসহ ছয় দেশ থেকে টেলিকম পণ্য কেনার ওপর বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের দেওয়া ঘোষণায় বলা হয়েছে, ছয় দেশ থেকে তথ্য ও প্রযুক্তির পণ্য কেনার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য-যোগাযোগ প্রযুক্তি ও পরিষেবা (আইসিটিএস) সরবরাহকারী চেইনের সুরক্ষা নিশ্চিত করতে নতুন এই বিধিনিষেধ।
চীন ছাড়াও যেসব দেশ ওই আওতায় পড়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, কিউবা এবং ভেনেজুয়েলা।