সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৪১
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেক্সরিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর সহপাঠীরা চিকিৎসকদের বরাত দিয়ে বলছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

ফিরোজের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে কয়েদিন আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন ফিরোজ কবির। বৃহস্পতিবার হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) থেকে তাঁকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

ঠাকুরগাঁওয়ের ছেলে ফিরোজ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সর্বশেষ থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৪ নম্বর কক্ষে। মাস্টার্স পরীক্ষার ফল প্রত্যাশী ছিলেন তিনি।

ফিরোজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মফিজুর রহমান। তিনি বলেন, মশা নিধনে সপ্তাহে তিন-চার বার করে হলে ওষুধ দেওয়া হচ্ছে। হল প্রশাসনের পক্ষ থেকে আজও (শুক্রবার) আমি হলের কক্ষগুলোতে গিয়ে ছাত্রদের ডেঙ্গু বিষয়ে সচেতন করেছি। ডেঙ্গু নিধনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা রাখছি। একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা আমাদের জন্য সত্যিই মর্মান্তিক।