রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আগুনে এক হাজার কোটি টাকার ক্ষতির মুখে সেরাম ইনস্টিটিউট

অনলাইন ডেস্ক  পুণের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিল্ডিংয়ের ছয়তলা থেকে অগ্নিদগ্ধ দেহগুলি উদ্ধার হয়েছিল।

সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা শুক্রবার জানিয়েছেন,ভ্যাকসিনের কোনও ক্ষতি হয়নি। তবে বিপুল সংখ্যক বিসিজি টিকা নষ্ট হয়েছে। দমকলের ১৫টি ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল।

আগুনে এক হাজার কোটি টাকার ক্ষতির মুখে সেরাম ইনস্টিটিউট

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানান, কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির বিল্ডিংয়ে আগুন লাগেনি। যে ব্লিডিংয়ে আগুন লেগেছিল সেখানে বিসিজি-র ভ্যাকসিন তৈরি হয়। শুক্রবার আদার পুনাওয়ালা জানান, বিসিজির সঙ্গে রোটা ভ্যাকসিনেরও ক্ষতি হয়েছে আগুনে। পুণের মঞ্জরি প্লান্টে বৃহস্পতিবার দুপুরে আগুন লেগেছিল। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার নেয়। গোটা এলাকা ঢেকে গিয়েছিল কালো ধোয়ায়। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়নি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে’র ভাষ্যমতে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে কি ষড়যন্ত্র! এই নিয়ে অবশ্য এখনই তিনি কোনও মন্তব্য করতে চাননি। ঠাকরে জানিয়েছেন, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগে কিছু বলা যাবে না। তিনি এদিন আরও জানান, করোনা ভ্যাকসিন তৈরির বিল্ডিং অক্ষত রয়েছে। সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।