রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে CPC উদ্ধোধন

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল : রাজধানীর স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে “Career & Replacement Center” এর যাত্রা শুরু হয়েছে। যা দেশের কলেজের ইতিহাসে এই প্রথম। এটি শিক্ষার্থীদের জব গ্রুমিং ও চাকুরী প্রদানে সহায়তা করবে।

আজ সকালে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে “Career & Replacement Center” (CPC) -এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান।

এসময় অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান বলেন, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করে কোন শিক্ষার্থীকেই চাকরির বাজারে গিয়ে হতাশ হতে হবেনা। আমরা এসকল শিক্ষার্থীদেরকে সিপিসি’র মাধ্যমে ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিয়ে চাকুরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতর করে গড়ে তুলবো। সিপিস’ র মাধ্যমে কলেজে ছাত্র-ছাত্রীদের কে নিয়ে ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইংলিশ স্পিকিং কোর্স, পার্সোনাল গ্রুমিং সহ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে। তিনি বিভাগীয় প্রধানদের স্ব স্ব বিভাগের ছাত্র ছাত্রীদের সিপিসি’র বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রয়াত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মকবুল হোসেন মহোদয়ের পারিবারিক প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্সুরেন্স, শমরিতা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, এমিকো ফার্মাসিউটিক্যালস, সিটি ইউনিভার্সিটি, পুরবী জেনারেল ইন্সুরেন্স, পান্না টেক্সটাইলস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রীরা চাকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শর্মিলা চক্রবর্তী, আইনুন নাহার সুলতানা, রোজিনা ইয়াসমিন, আজিজুন্নাহারস, রেহানা বেগম, সৈয়দ মোহাম্মদ ইউসুফ, নজরুল ইসলাম, শফি উদ্দীন বিশ্বাস, আজিজুল ইসলাম সহ অন্যান্য সিনিয়র শিক্ষক বৃন্দ।

উল্লেখ্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, সি আই পি, আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় আজকের আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ।

কলেজটিতে রয়েছে এইচএসসি সকল শাখা, ডিগ্রি পাস কোর্স, ১৪টি বিষয়ে অনার্স, ৩ টি প্রফেশনাল অনার্স, ৫ টি বিষয়ে মাস্টার্স এবং একবছর মেয়াদি এমবিএ ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সাইন্স। কলেজটির রেজাল্ট ও শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় ঢাকা বোর্ড কর্তৃক প্রকাশিত তালিকার এ ক্যাটাগরির কলেজ।

মানবিক গুণাবলি সমৃদ্ধ, জ্ঞানের আলোয় উদ্ভাসিত দক্ষ মানবসম্পদ তৈরির অনন্য এ প্রতিষ্ঠানটি গুণগত মানের শিক্ষাদানে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।