রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ফিলিস্তিনে করোনার টিকা ঢুকতে দিল না ইসরাইল

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের অধিকৃত গাজায় পাঠানো দুই হাজার ডোজ করোনার টিকা ঢুকতে বাধা দিয়েছে ইসরাইল।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সোমবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। খবর ইয়েনি সাফাকের।

আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরাইল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দেয় ইসরাইলি বাহিনী।

অবরুদ্ধ গাজার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

ফিলিস্তিনে এ পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক হাজার ৯৩৬ জন।