রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ভারতের মধ্যপ্রদেশে বাস খালে পড়ে নিহত ৩২

অনলাইন ডেস্ক  ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্ত্যত ৩২ জনের মৃত্যু হয়েছে। ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় আরো বেশ কয়েজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এক বিবৃতিতে জানিয়েছেন, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলো। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী দল মঙ্গলবার সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘যা ঘটেছে তা সত্যিই খুব দুঃখজনক। উদ্ধারকাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বেশ কয়েকজন চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

পানিসম্পদ মন্ত্রী তুলসিরাম সিলাওয়াত এবং পঞ্চায়েতের এমওএস রামখেলাওয়ান ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।’ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, পুরো রাজ্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছে।